১৪ সেপ্টেম্বর ২০১৫ - ০৭:৫১
অবশেষে ভ্যাট প্রত্যাহার

অবশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা ‍আন্দোলনের মুখে শিক্ষায় আরোপিত ভ্যাট প্রত্যাহার করে নিতে বাধ্য হলো সরকার।

আবনা ডেস্ক : অবশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা ‍আন্দোলনের মুখে শিক্ষায় আরোপিত ভ্যাট প্রত্যাহার করে নিতে বাধ্য হলো সরকার। শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির ৬ষ্ট দিনের মতো যখন রাজধানীসহ সারাদেশে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তখনই সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে ভ্যাট প্রত্যাহরের সিদ্ধান্ত গ্রহণ করে সরকার।#